মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

সিলেট টেস্টের প্রথম দিনের খেলা নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭.০৫ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে
আলোকস্বল্পতার কারণে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা কিছু সময় আগেই শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হলেও দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। চা বিরতির পর বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে ৬৭ রান তুলেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ১০ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখন ১২৪ রানে পিছিয়ে সফরকারীরা।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদশের বোলাররা খুব একটা ভাবাতে পারেননি জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেনকে। এখন পর্যন্ত চার জন বোলার ব‍্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু হাসান মাহমুদ, নাহিদ রানারা কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেননি। বেনেট ৩৭ বলে ৪০ ও কারেনকে ৪৯ বলে ১৭ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিন সকালে ফের ব্যাটিংয়ে নামবেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটিতে বাংলাদেশের শুরুটা ছিল সতর্ক। শুরুটা ধীরে সুস্থে করলেও ইনিংস বড় করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর পরপর দুই ওপেনারকে ফেরান ভিক্টর নিয়াউচি। সাদমান ১২ ও জয় ১৪ রানে বিদায় নেন। এরপর শান্ত ও মুমিনুল হক মিলে লাঞ্চ পর্যন্ত চালিয়ে যান ইনিংস। দ্বিতীয় সেশনে দুজনের জুটি দাঁড়ায় ৬৬ রানে।

তবে শান্ত ৪০ রান করে মুজারাবানির বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একে একে ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনে। মুশফিক (৪), মিরাজ (১), তাইজুল (৩) ব্যর্থ হন। মুমিনুল ফিফটি তুলে নিলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১০৫ বলে ৫৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে জাকের আলি অনিক (২৮) কিছুটা লড়াই করেন, হাসান মাহমুদ (১৯) ও নাহিদ রানার (০) বিদায়ের মধ্য দিয়ে ৭০ ওভারেই থামে বাংলাদেশের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে দারুণ বোলিং করেছেন ব্লেসিং মুজারাবানি ও মাসাকাদজা, দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। নিয়াউচি ও মাধেভেরের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।

– চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com