সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ এর বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.৪০ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ এর বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে, এই বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তিন দিন ব্যাপি চলবে এবং আগামী সোমবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে।

শনিবার সকালে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ শেষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল ।এ সময় ব্রাইট স্টার মডেল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মানিক চন্দ্র সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ছাত্র ছাত্রী এই বিদ্যালয় থেকে জ্ঞানের দীক্ষা নিয়ে আজ দেশের অনেক বড় বড় পদে আসীন রয়েছেন। অনেকে এই প্রতিষ্ঠানের সকল ব্যয়ভার বহন করার মতোও সক্ষমতা অর্জন করেছেন। তাই এই বিদ্যাপীঠের সকল ছাত্র /ছাত্রী খেলা ধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠন ও স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে নিজেকে একদিন দেশের সফল নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবে সে প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com