রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ভারতে করোনা আক্রান্তের তিন ভাগের এক ভাগ মহারাষ্ট্রেই

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০, ৪.৩৯ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

ভারতে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগেই প্রায় ৬০ হাজারে পৌঁছে গেল দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৩২০ জনের করোনা ধরা পড়েছে। তার জেরে সারা দেশে এখন আক্রান্ত ৫৯ হাজার ৬৬২ জন। গোটা দেশে সংক্রমিতের তিন ভাগের এক ভাগ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রেই। সেখানে আক্রান্ত ১৯ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে আরো ৯৫ জনের। এখনো পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৮১ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৭৩১ জন। ২০০ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।

আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত। তারপরে রয়েছে দিল্লি। তামিলনা়ডুতেও আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া রাজস্থানে ৩৫৭৯, মধ্যপ্রদেশে ৩৩৪১ ও উত্তরপ্রদেশে ৩২১৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি বা তার কাছাকাছি পৌঁছেছে অন্ধ্রপ্রদেশে ১৮৮৭ ও পাঞ্জাবে ১৭৩১ জন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৮ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত রাজ্যে সরাসরি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com