বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

আগামী নির্বাচনি প্রচারণায় থাকছে না পোস্টার

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭.১৮ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখে নির্বাচনি আচরণবিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে। কমিশনে অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে খুব শিগগিরই কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন চূড়ান্ত করবে। নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আশা করি চমৎকার একটি আচরণবিধি হবে।

তিনি বলেন, নির্বাচনি ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনি প্রচারণার নীতিমালা করা হচ্ছে। এক্ষেত্রে আরপিও সংশোধনের প্রযোজন হলে তা করা হবে। ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগে আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে।

খসড়া আচরণবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার থাকছে না বলে জানান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। এ প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে।

তিনি বলেন, গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো নিয়ে ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করবো। দুইশ, পাঁচশ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা ভাবনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com