বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেসবুকে এনআইডি সেবার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হতে ইসির আহ্বান

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ/ফেক আইডি থেকে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্খিত।’

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালিত Bangladesh Election Commission Secretariat (পেজ লিংক http://www.facebook.com/@BangladehECS) এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত National ID Card (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) দুটি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।’

এ দুটি পেজ ছাড়া অন্য কোন ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com