মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৭১৭৮০ জন

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৪.০৬ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে এএফপি শুক্রবার গ্রীনিচ মান সময় ১৯০০টায় এই হিসাব প্রকাশ করে।
এএফপি’র হিসাবে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯৬ হাজার ৭৯০।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মোট ৭৬ হাজার ১০১ জন, বৃটেনে ৩১ হাজার ২৪১ জন, ইতালিতে ৩০ হাজার ২০১ জন, স্পেনে ২৬ হাজার ২৯৯ জন ও ফ্রান্সে ২৬ হাজার ২৩০ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের কারণে এপ্রিলে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৫ লাখ লোক চাকরি হারিয়েছে। এতে দেশ কয়েক দশক আগের অবস্থানে ফিরে গেছে। বেকারত্বের হার ৪.৪ থেকে বেড়ে ১৪.৭ শতাংশে পৌঁছেছে।
কানাডা সরকার গত দুই মাসে বিপুল সংখ্যক লোকের বেকার হওয়ার কথা জানিয়েছে। দেশটিতে বেকারত্ব ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com