মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফ্রিকায় করোনায় ৪ কোটি ৪০ লক্ষ লোক সংক্রমিত হতে পারে

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৩.৩৬ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ইরানে আজ খুব ভোরে ভূমিকম্পের কারণে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশটির লড়াই এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলো। করোনাভাইরাসের প্রতিরোধক নিয়ম অমান্য করেই আজ ভোর বেলায় কোন রকম শারীরিক দূরত্ব ছাড়াই হাজার হাজার লোক তেহরানের রাস্তায় নেমে আসে। রয়টার্স বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং অন্তত দু’জন এতে মারা গেছে।

ওদিকে অস্ট্রেলিয়া আজ ঘোষণা করেছে যে তারা তিন ধাপে আস্তে আস্তে সব কিছু খুলে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একজন ব্যক্তিগত কর্মচারি কভিড ১৯ এ আক্রান্ত হবার পর হোয়াইট হাউজ ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রতিদিনই করোনাভাইরাসের জন্য নিজেদের পরীক্ষা করাবেন। এর আগে তাঁরা সপ্তায় একবার করে পরীক্ষা করাতেন। যুক্তরাষ্ট্রে আজ সরকারি ভাবে বেকারত্বের সংখ্যা প্রকাশ করা হবে। অর্থনীতিবিদরা অনুমান করছেন যে করোনাভাইরাসের সংক্রমণের পর লক্ষ লক্ষ মানুষ চাকরি হারানোর কারণে বেকারত্বের হার ১৬ শতাংশ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে আফ্রিকায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে সেখানে চার কোটি চল্লিশ লক্ষ লোক এই রোগে সংক্রমিত হতে পারে এবং এতে উনিশ লক্ষ লোক মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে আফ্রিকার ৪৭টি দেশ সম্পর্কে বলা হয় যে, সেখানে এই প্রথম বছর সংক্রমণের হার কম হতে পারে, কিন্তু কভিড ১৯ দীর্ঘ সময় ধরে চলতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস বলেছেন যে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে তারা বর্ধিত সাহায্যের আবেদন করেছেন। এর জন্যে প্রয়োজন পড়বে ৬৭০ কোটি ডলার। গতকালই বিশ্ব ব্যাংক ইকুয়েডারকে জরুরি ঋণ হিসেবে ৫০ কোটি ৬০ লক্ষ ডলার বরাদ্দ করেছে। এর আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল ৬৪ কোটি তিরিশ লক্ষ ডলার অনুমোদন করে। দেশটি করোনা ভাইরাসে ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান গতকালই সেনেটের কমিটিকে জানিয়েছেন যে তাঁর দপ্তর, এ বছর গ্রীস্মকালের শেষের দিকে কোটি কোটি লোকের এই রোগ পরীক্ষার লক্ষ্যে প্রযুক্তি আবিস্কার ও বিতরণের জন্যে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে কাজ করবে।

স্বাস্থ্য বিষয়ক কোন কোন বিশেষজ্ঞ বলছেন যে, ফ্লু মৌসুম শুরু হবার আগে করোনাভাইরাসের সংক্রমণ যদি কমে না আসে কিংবা কভিড ১৯ আরেকবার মাথাচাড়া দিয়ে ওঠে, তা হলে তা স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com