বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৮.১৭ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

সাত কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন, সাত কলেজের প্রতিনিধিরা এই নামে সম্মতি দিয়েছে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, সাত কলেজ নিয়ে গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছিল। আজকে কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হয়েছিল যে, সাতটি কলেজ মিলিয়ে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া হবে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম সাত কলেজের প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই নাম ঘোষণার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়েছিল। এই ২৮টি টিম লিডারের নিয়ে আজকে বসে এই নাম চূড়ান্ত করা হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের যে কাঠামো সেটা চূড়ান্ত হয়ে যাবে।

এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় অন্তর্বর্তীকালীন একজন প্রশাসক থাকবেন জানিয়ে তিনি বলেন, সাত কলেজের অধ্যক্ষদের একজন হবেন। ইতিমধ্যে ইউজিসি এই সাত জন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবে। যিনি নির্বাচিত হবেন, তার কলেজ হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। এছাড়া সাত কলেজে এক ধরণের সমন্বয় ডেস্ক তৈরি করা হবে। নিজ নিজ কলেজের অধ্যক্ষ এই সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com