বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্দোলন দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেন শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনরা

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮.২৪ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

গত বছরের জুলাই-আগস্ট মাসে চলা ছাত্র-জনতার বিক্ষোভ দমাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল শেখ হাসিনাসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। আজ সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এ তথ্য জানান হাইকমিশনার ভলকার তুর্ক।

ভলকার তুর্ক বলেন, গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তথ্যও মিলেছে। অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে এসময় তিনি তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন।

এসময় ভলকার তুর্ক বাংলাদেশে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রচেষ্টা জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বক্তব্যে আসিফ নজরুল জানান, মানবাধিকার, জবাবদিহি নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেইসঙ্গে অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com