বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার সাথে যারা রাজনীতি করতে এসেছেন তারাও নিরাপদ, যারা আসেন নাই তারাও নিরাপদ। – শহিদুল ইসলাম বাবুল

  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৫৪ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ-কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কৃষ্ণপুরের পাশের ইউনিয়নে আমার বাড়ি। আমি আপনাদের সন্তান। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের একজন হতে চাই।

আজ বিকেল ৩ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনীতি করি ৩৮ বছর, আমার এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একদম সাধারণ কৃষক পরিবার থেকে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।
সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি, কাজী বদরুজ্জামান (বদু) সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com