বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় নেতা আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি আলহাজ্ব মাসুদ সাঈদীর

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১.২৬ এএম
  • ১১১ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধিঃ- কারাগারে থাকা জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
 মঙ্গলবার বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে পিরোজপুর- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভ পূর্ব সমাবেশের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জহিরুল হক।
 বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৫ আগস্ট জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্বয় হয়েছে। এখনো আজহারুলকে মুক্তি দেওয়া হলো না। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে একটি প্রহসনমূলক কমিশন গঠন করে জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আজহারুল ইসলামকে জেলে বন্দি করে রাখা হয়েছে।
মাসুদ সাঈদী অভিযোগ করেন, ভূয়া সাক্ষীর মাধ্যমে আজহারুলের বিচারের রায় দেওয়া হয়েছিল। তাই এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের ধৈয্যচ্যুতি করাবেন না।
বর্তমান সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে মাসুদ সাঈদী বলেন, যতক্ষণ আজহারুল ইসলামের মুক্তি না হবে, ততক্ষণ জামায়াতের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আজহারুল ইসলামের মুক্তির পাশাপাশি মাসুদ সাঈদী জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সমাবেশে অন্যান্য বক্তারা দলটির কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com