বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আ’লীগের সভাপতি আউয়াল ও সহ-সভাপতি সাবেক মেয়র মালেকের বাড়িতে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.০৩ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। এরপর রাত ১ টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাংচুর এবং আগুন লাগিয়ে দেয়।

পরে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময়ে জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান জানান, আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামীলীগের দুই নেতার বাড়িতে আগুনের বিষয়ে জানতে পেরেছি।

উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। রাত ১২টার পরেই তৎপর হতে দেখা যায় তাদের। গত ৫ আগষ্ট দুপুরের পর থেকে রাতভর এই দুই নেতার বাসায় ৫ বার করে আগুন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com