বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে আটক ১

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.২৯ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরী (৪৩) নামে এক আওয়ামী লীগের কর্মীকে আটক করেছে পুলিশ। শেখ হাসিনাতেই আস্থা লেখা আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধরের করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয় বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রিন্স চৌধুরী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণকালে আওয়ামী লীগের কর্মী প্রিন্স চৌধুরীকে আটক করে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এর সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com