এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ গুমানীগঞ্জ ইউনিয়নে বালুভরা কাচারীপাড়া মোড়ে আজ বিকালে ঝড়ে কৃষ্ণচুড়া গাছের চাপায় পড়ে ইউনুস(৩২)নামের কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুস বালুঘড়া কাচারীপাড়া গ্রামের হবিবর রহমান মন্ডল হবির ছেলে। আজ বিকালে ঝড়ের সময় চুলকাটতে ওই স্থানের একটি সেলুনে গেলে কৃষ্ণচুড়া গাছের চাপাপড়ে ঘটনা স্থলেই নিহত হয়।