মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতীয়রা হুড়োহুড়ি করে মদ কিনছেন

  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০, ১১.৫৫ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভারতে গত ২২শে মার্চ জনতা কারফিউ-এর দিন থেকেই বলতে গেলে লকডাউন কার্যকর হয়ে গিয়েছে এবং এই একমাস দু’সপ্তাহ যাবত আরো অনেক জিনিসের মতোই মদের দোকানও বন্ধ ছিল। প্রথম প্রথম অত্যাবশ্যকীয় পণ্যগুলোকে ছাড় দেওয়া হলেও প্রায় প্রতিটি রাজ্যের সরকার মদের দোকান খোলার জন্য কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছিল। কারণ রাজ্যগুলি প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রাজস্ব মদ বিক্রি বাবদ হারাচ্ছে। শেষ পর্যন্ত তৃতীয় দফায় গিয়ে শর্তসাপেক্ষে কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। গতকাল থেকে সেই মদের দোকানের ছাড় চালু হয়েছে এবং প্রথম দিন থেকেই যে পরিমাণ হুড়োহুড়ি করে লোকে মদ কিনতে যাচ্ছে বা মদের দোকানে সামনে লাইন দিচ্ছে তাতে পুলিশ ও প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে।

পশ্চিমবঙ্গে মদের দাম শতকরা ৩০ ভাগ পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু মদের চাহিদা তাতে বিন্দুমাত্র কমেনি। কোন কোন রাজ্য মদের দামে ৫০ শতাংশ শুল্ক বাড়িয়েও বিশৃঙ্খলা এড়াতে পারছে না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যে সামাজিক দূরত্বের কথা বারবার করে বলা হচ্ছে, সেই দূরত্ব রাখা দূরে থাক, একের সঙ্গে আর একজন প্রায় পিঠোপিঠি ধাক্কাধাক্কি করে লাইন দিচ্ছে এবং খুব স্বাভাবিক ভাবেই এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বলতে গেলে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া। যাঁরা মদ্যপান করেন তাঁরা খুশি হলেও এই ধরনের হুড়োহুড়ি এবং এরকম চূড়ান্ত রকমের বিশৃঙ্খলা তাঁরাও ঠিক পছন্দ করছেন না।

বিরোধী দলগুলো থেকে প্রায়ই বলা হচ্ছে যে এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার অনুমতি দিচ্ছে না, অথচ অনাবশ্যক একটা জিনিস, যাতে মানুষের ক্ষতি ছাড়া লাভ হয় না, তাতে ছাড় দিচ্ছে। তবে উভয় পক্ষেরই কিছু কিছু করে যুক্তি আছে। সুতরাং এই মুহূর্তে মদের দোকান খোলার ছাড়়পত্র থাকবে কি উঠিয়ে দেওয়া হবে, সেটা বলা মুশকিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com