বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.০৭ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদল ১জানুয়ারি আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, ২০১১ সালে পহেলা জানুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা শহীদ তারিফুর রহমান অনুর কবর জিয়ারত, সরকারি বালক বিদ্যালয়ের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের কেন্দ্রীয় সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি সাফিউল আজম দুলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, লিয়াকাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী। আলোচনা ও শোভাযাত্রায় উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com