বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১১.০১ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বুধবার ০১ জানুয়ারি ২০২৫ জাতীয় পার্টির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে পিরোজপুর জেলা জাতীয় পার্টির জেলা শাখার আয়োজনে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয়।
পরে আলোচনা সভা জেলা শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান শরিফ, জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক সাবেক ছাত্র নেতা মো: মনিরুজ্জামান মাসুম শেখ, পৌর কমিটির সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন তোতা, যুগ্ম-আহবায়ক আবু জাফর, জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন, পৌর কমিটির আহবায়ক আব্দুল কাউম শেখ, জাতীয় তরুণ পার্টির জেলা সভাপতি রাজ্জাক হাওলাদার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, প্রতিটি জেলা ও উপজেলা কমিটি নতুন করের সদস্য বৃদ্ধির জন্য এবং হাইব্রিড ও দূর্দিনের কর্মীদের মুল্যয়ন করা এবং যাদেরকে রাজপথে পাওয়া যাবে না তাদের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com