বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৬.৩৮ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালি থেকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ বুধবার  দুপুর সাড়ে ১২ টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন । সংঘর্ষের সময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনোওয়ার দু’পক্ষকে সড়িয়ে দিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।
 সরেজমিন পরিদর্শনে গিয়ে যানা যায়, আজ দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শফিক রেজা ছাত্রদল দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে ছাত্রদলের একাংশ ও যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর পক্ষ আকস্মিক ভাবে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরে দুই দলকে বিচ্ছিন্ন করে দেয় থানা পুলিশ। প্রায় আধাঘণ্টা এ সংঘর্ষে ছাত্রদল ও সাবেক ছাত্রদলের ৫ জন আহত হয়। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com