মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮.২৭ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক ৫ এমপিরা হলেন ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী -১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

একই সঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com