মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফেনীতে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮.১৮ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

ফেনীতে নিখোঁজের ৪ দিন পর আহনাফ আল মাইন নিশাত (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানার পুলিশ। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু নিশাত ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গ্রেপ্তাররা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মো. মোবারক হোসেন ওয়াশিম (২০) ও ওমর ফারুক (২০)।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত সোমবার ফেনীর একাডেমি এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফিরেনি নিশাত। নিখোঁজের পর থেকে নিশাতের বাবা মাইন উদ্দিন সোহাগের কাছে একটি নম্বর থেকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ চায়।

মাইন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আশরাফ হোসেন তুষার  নামে একজনকে আটক করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। স্কুল ব্যাগে পাথর ঢুকিয়ে শরীরের সঙ্গে বেঁধে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকায় মো. মোবারক হোসেন ওয়াশিম ও ওমর ফারুক নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে। ওসি জানান, শিশু আহনাফ নিশাতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com