বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের ৭৯ জেলে ধরে নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক ও জেলে ছিলেন বলে জানিয়েছে ট্রলার দুটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড ও এসআর ফিশিং লিমিটেড।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয় বলে ট্রালার দুটির মালিকপক্ষ জানিয়েছে।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, বাংলাদেশি ট্রলারদুটি ভুল করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে আলোচনা করছে।

এদিকে ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com