বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবীতে ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৮ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : বিশ্ব মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবীতে ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ডা. জুবাইদা পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক তুহিন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তর রোশনি।

এসময় ছাত্রদল ও ডা. জুবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, তারেক রহমানের ডাকে ২০২৩ সালের ১০ ডিসেম্বর বিশ^ মানবধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাসায় অন্যায় ভাবে তল্লাশী চালায়। তাদের পরিবারে অন্যায় ভাবে নির্যাতন করে যা মানবধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর বিচার চাই। গুম হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মানব অধিকার রক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com