মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিলেট বিমানবন্দরে দুবাই থেকে আসা ১ কেজি ২৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.২৪ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচ থেকে এই স্বর্ণগুলো জব্দ করেন শুল্ক কর্মকর্তারা।

শুল্ক বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, দুবাই থেকে ছেড়ে আসা বিমানের সিটের নিচে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। এরমধ্যে ১৮টি চুড়ি ও ৩টি চেইন রয়েছে, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। তবে কাউকে আটক করা যায়নি।

বিকাশ চন্দ্র দেবনাথ আরও বলেন, চোরাচালানকারী শুল্ক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সিটের নিচে ফেলে রেখে পালিয়ে যায়।  এছাড়া জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com