সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭.০৭ পিএম
  • ৯২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়, পরে ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে বুধবার এনায়েতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আসামি মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার বাসিন্দা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, মান্নানের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ, বালু লুট ও ১৫ পুলিশ হত্যাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এছাড়া অবৈধভাবে গড়ে তোলা মান্নানের ‘ভাসমান কফি হাউস’ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে যৌথবাহিনী।

আগামী ২৪ ঘন্টার মধ্যে মান্নানের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে বলেও জানান ওসি রওশন ইয়াজদানী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com