মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ২৯ জনের নামে মামলা

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭.০২ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর ঘটনাকে ঘিরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও হত্যার ঘটনায় চট্টগ্রামের যুব মহিলা লীগ ও সুচিন্তা ফাউন্ডেশনের নেত্রী জিন্নাত সোহানা চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন মোহাম্মদ উল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি।

এ নিয়ে চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে তিনটি এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মোট পাঁচটি মামলা হলো।

আসামিরা হলেন- চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুর লাল হাজারী, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত সোহানা চৌধুরী, প্রবীর চন্দ্র পাল, ছাত্রলীগ নেতা শুভ কান্তি দাশ, মিঠুন, বিজয়, সমীর কান্তি দে, অন্ত, ওমর দাশ, রুবেল সরকার, সুজন সরকার, রিপন কান্তি নাথ, মোতালেব, মো. নান্নু মিয়া ওরফে পানি নান্নু, মো. আফাং মিয়া, সাদমান ফুয়াদ, আব্দুল কাইয়ুম নিজামী, কাজী তানভির, জাহিদ হাসান, শাহাদাত আহমেদ রিফাত, আবেদীন আল মামুন, মো. মুরাদ, মানস চৌধুরী সংগ্রাম, মো. রফিক, মো. ইমরান, মোল্লা আজগর আলী, সাইমুল হক কাজেমী ও মো. শাহজাহান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এর আগে আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন মামলা করেন। ওই মামলায় ৩১ জনসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। এছাড়া গত ২৭ নভেম্বর কোতোয়ালি থানা পুলিশ প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে তিনটি মামলা করে। আইনজীবী আলিফের ভাইও একটি মামলা করেন।

গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন চিন্ময়ের অনুসারীরা। টানা কয়েক ঘণ্টার বিক্ষোভ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে আইনজীবী আলিফকে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীদের করা ভিডিও ফুটেজে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com