মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার 

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৩ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায় এর ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেন এর ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে চিহ্নিত করে। এরপর পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসান এর বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘ দিন ধরে পিরোজপুর থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটার সাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com