মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে মহাসড়কের ওপর গুলি করে তরুণী হত্যার আদ্যোপান্ত জানিয়েছে পুলিশ। আইন প্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, নিহত তরুণী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের জন্য চাপ দিলে তাকে গুলি করে হত্যা করেন প্রেমিক। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেটি পাঁচ আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার।

এসপি জানান, নিহত তরুণী শাহিদা ইসলাম রাফার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার তথ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি পাঁচ আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা।

গত শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদি হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।  নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সঙ্গে থাকতেন। গ্রেপ্তার তৌহিদও একই এলাকার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com