বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগব্যাধিতে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

জিতেন্দ্রনাথ বলেন, আজ ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com