বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ 

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২.৩২ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান চঞ্চল, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি রায়হান প্রিন্স, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন, মালাখালী ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, শাখারীকাঠী সভাপতি বাদশা মল্লিক, শেখমাঠিয়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, অমিত মন্ডল, শাখারীকাঠী যুগ্ম সম্পাদক বুলবুল মল্লিক, মিলন মল্লিক প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনা ভারতে বসে  সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে যে পাঁয়তারা করছে তা হতে দিবো না।
তারা আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা কখনো আনসার কখনো কিস্তিলীগ, রিকশালীগ, গার্মেন্টর্সলীগ আবার কখনো ইসকনলীগ হয়ে ফিরে আসছে। চট্টগ্রামে একজন আইনজীবিকে তারা হত্যা করেছে।  আমরা সকল হত্যার বিচারের দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com