বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পঞ্চগড় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ। শুক্রবার ভোর ৬টায়  পঞ্চগড় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পৌষ মাস আসার সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে। মাঘ মাসে এখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। শুক্রবার ভোরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিন যত যাবে তাপমাত্রা আরও কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com