মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭.৩৬ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

সারাদেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা আদায় ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সারা দেশে গত ৩-২৬ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এতে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩ হাজার ৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com