বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.০২ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কলেজের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, এজন্য আমদের শিক্ষকরা রয়েছেন। তাই রাস্তা ব্লক করার প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে। আমরা কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

‘যারা আন্দোলন করছে তারা আমারই ভাই। তাহলে কার ওপর কঠোর হব ?’

হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, ‘কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। এছাড়া কোনো মধ্যস্বত্তভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।’

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুনামগঞ্জের ও হাওরাঞ্চলের লাখ লাখ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করে যথাসময়ে কাজ শুরু ও শেষ করতে হবে।’ হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তুলে সবাইকে পরিবেশের বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।

– ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com