বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.১৮ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক রঙের পতাকা টানানো হয়। এটা যেন না হয়- সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। এ দিবস ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com