মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নাজিরপুরে সাবেক দুই উপজেলা চেয়ারম্যান সহ দুই শত আওয়ামীলীগের নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬.৩৪ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সাবেক দুই উপজেলা চেয়ারম্যান সহ দুই শত আওয়ামীলীগের নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।  শনিবার (১৬ নভেম্বর)  রাতে ও একই দিন দুপুরে ওই মামলা দুটি দায়ের করা হয়।

দায়ের হওয়া মামলার একটিতে  উপজেলা যুবদলের  নেতা মো. এনামূল হক লিটন শেখ  বাদী হয়ে ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাত করে এবং অন্যটিতে যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হয়ে ২৫ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞত করে ওই মামলা দুটি দায়ের করা হয়।

মামলা দুটির উল্লেখ যোগ্য আসামীরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামীলীগের সভাপতি এম মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম  সিদ্দিকী শাহীন, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু,  শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মো. শামিম খান, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.  নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল  ইসলাম চৌধুরী তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.  আল আমীন খান প্রমুখ।

মামলার একটিতে উল্লেখ করা হয়েছে, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতা-কর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার কালে নাজিরপুরে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের উপর বোমা হামলা ও গুলি করা হয়। এতে  তাদের ৪০-৫০ জন নেতা-কর্মী আহত সহ তাদের গাড়ি ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এতে তাদের প্রায় ৪৬   লাখ টাকার  ক্ষতি হয়। এ ছাড়া অন্যটিতে গত ২০১৩ সালের ২৭ অক্টোবর উপজেলা সদরের হরি মন্দির সংলগ্ন রাস্তায় মামলার বাদী এনামুল হক লিটন সহ দলীয় নেতা-কর্মীরা দলীয় কর্মসূচী পালনের  উদ্দেশ্যে  নাজিরপুরে আসার কালে তাদের উপর অভিযুক্তরা বোমা হামলা সহ মারধর করে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com