সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেস টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.১০ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং কোম্পানির নিজস্ব ফায়ার ইউনিটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নিভে যায়নিকারখানা সংশ্লিষ্টরা বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুন লাগতে পারে জানিয়ে কয়েকশ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন।এদিকে আগুনের ঘটনায় কয়েকশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিল্পগ্রুপটির চেয়াম্যান ও এমটি মোস্তফা কামাল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এর আগে সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে তা  ছড়িয়ে পড়ে।

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com