বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নাই-শহিদুল ইসলাম বাবুল

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অসংখ্য মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে কোনোদিন আপস করেননি। অতএব তাদের চেয়ে বড় নির্যাতিত বিএনপি নেতা আমরা কেউ হয়ে যাইনি। তারেক রহমানের নির্দেশ মানুষের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে। কারো সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নিজ বাড়িতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাঠে আওয়ামী লীগ নেই, আমরা বিএনপি করি বলে কারো ওপর জুলুম-নির্যাতন করা যাবে না। এই রাজনীতি কেউ করলে বরদাস্ত করা হবে না। আমরা সত্য-ন্যায়ের শাসন চাই।

আওয়ামী লীগের কেউ অন্যায়-অবিচার করে থাকলে তাদের বিচার হবে আইনের মাধ্যমে। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর নির্যাতন করে, তাহলে প্রতিহত করা হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন- জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, অভিবক্ত নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক বিল্লাল মোল্যা, সদস্য সচিব জাহাঙ্গীর ইয়াদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com