বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরের টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পেলেন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৭.৫৭ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ করা টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছেন। তাদের এক মাসের পাওনা বাবদ মোট সাত কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্ন থাকা কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, শনিবার থেকে কারখানায় উৎপাদন কাজ আবারও শুরু করা হবে।

কারখানার চেয়ারম্যান মো. হেদায়েতুল হক জানান, শ্রমিক কর্মচারীরা বেতন পেয়ে খুবই খুশি। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় কাজ ছাড়াই তাদের বেতনের ওই টাকা দিতে হয়েছে।  তার আশা, শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানায় উৎপাদন কার্যক্রম আবারও শুরু করা যাবে। আর এক মাসের বেতন নির্ধারিত সময় পরিশোধ করা হবে।

এদিকে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি (তদন্ত) নন্দ লাল জানান, শুক্রবার থাকায় শনি অথবা রোববার তাকে রিমান্ডে আনা হবে।  বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম লাবনী আক্তার শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে পাঁচ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগে ওই মামলা দুটি হয়েছে।পেয়েছেন। তাদের এক মাসের পাওনা বাবদ মোট সাত কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্ন থাকা কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, শনিবার থেকে কারখানায় উৎপাদন কাজ আবারও শুরু করা হবে।

কারখানার চেয়ারম্যান মো. হেদায়েতুল হক জানান, শ্রমিক কর্মচারীরা বেতন পেয়ে খুবই খুশি। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় কাজ ছাড়াই তাদের বেতনের ওই টাকা দিতে হয়েছে।

তার আশা, শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানায় উৎপাদন কার্যক্রম আবারও শুরু করা যাবে। আর এক মাসের বেতন নির্ধারিত সময় পরিশোধ করা হবে।

এদিকে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি (তদন্ত) নন্দ লাল জানান, শুক্রবার থাকায় শনি অথবা রোববার তাকে রিমান্ডে আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম লাবনী আক্তার শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে পাঁচ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগে ওই মামলা দুটি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com