মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বান্দরবানে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬.২৪ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়।

সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি একে-৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট ও কেএনএফের পোশাক।

–একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com