বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র জনসভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২.৩৬ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত তালুকদার হাটে মঙ্গলবার ১২ই এপ্রিল বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ ফারাবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস সরকার বিগত ১৫ বছর সন্ত্রাস, নৈরাজ্য, হামলা মামলা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে। আজ এই জনপদ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত তাই দেশনায়ক তারেক রহমানের  রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণকে সাথে নিয়ে তা প্রতিষ্ঠিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com