সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭.৩১ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

আগামী ২০ নভেম্বর (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালিত হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com