বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭.১৬ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এই স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি করে মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান। এর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এন মোহাম্মদ।

আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে। ফলে দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো।

তিনি বলেন, চাল আমদানি হলে দেশের চাহিদা মিটবে। একই সঙ্গে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

এর আগে একই দিন সকালে প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ‍্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com