মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে বি‌দেশি তৈ‌রি পিস্তল ও গু‌লি জব্দ করেছে যৌথ বাহিনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬.১৪ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে বি‌দেশি তৈ‌রি পিস্তল ও গু‌লি জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়।

বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভো‌রে উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

আটক জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতালেব ফরাজীর ছেলে।

ক্যাপ্টেন নিশাত জানান, গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে মো. জাহাঙ্গীর ফরাজীর বাড়ি তল্লা‌শি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

অস্ত্র জব্দের প‌রে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ব‌লে জানান ক‌্যা‌প্টেন।

তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নি‌শ্চিত হ‌য়েই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ক্যাপ্টেন বলেন, ‘জব্দ করা অস্ত্রগুলো কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে অস্ত্র আই‌নে মামলার প্রস্তু‌তি চল‌ছে। মির্জাগঞ্জ উপ‌জেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযা‌নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান চালায়।

-ইউএনবি

–

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com