বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হযরত শাহজালালে ভেঙে পড়ল কুয়েত এয়ারওয়েজের প্লেনের দরজা

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের প্লেনের দরজা ভেঙে গেছে।

এ ঘটনার তদন্তে টেকনিক্যাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ কেইউ-২৮৩ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরে টেকনিক্যাল কারণে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে প্লেনের দরজা ভেঙে যায়।

তিনি আরও বলেন, যাত্রী নেমে যাওয়ার পর টেকনিক্যাল কারণে এই ঘটনা ঘটেছে। কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে তদন্ত করছে। কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও সংশ্লিস্টদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানানো হবে। এছাড়া কুয়েতগামী যাত্রীরা কেউ কেউ চলে গেছেন, এবং অন্যদের হোটেলে রাখা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।

কুয়েত এয়ারওয়েজ থেকে জানা যায়, কুয়েতগামী যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

জানা যায়, কুয়েত এয়ারওয়েজের কে ইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। প্লেনটির রাত পৌনে ৩ টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com