মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্বরূপকাঠিতে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি ষাটোর্ধ বৃদ্ধাকে হাশরুদ্ধ করে হত্যা, টাকা পয়সা স্বর্নাঙ্কার লুট

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬.৩১ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে দিনের বেলায় শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্যরা।  মঙ্গলবার বেলা ১ টার পূর্বে কোন এক সময় ওই ঘটনা ঘটেছে বলে বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে।
এনামুল হক জানান, তিনি তার স্ত্রী ও ছোট ভাই  শিক্ষক।  প্রতি দিনের মত সকালে তারা সকলেই বিদ্যালয়ে চলে যান। তার ছেলে তাহজিদও মাদ্রাসায় যায়। ছোট ভাই রিয়াজের স্ত্রী গত শনিবার বেড়াতে গিয়েছে।  ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিল।  এনামুল হক জানান, বেলা ১ টার কিছু পূর্বে আমার ছেলে তাহজিদ মাদ্রাসা খেকে বাসায় ফিরে দাদীকে হাতপা রশি দিয়ে বাধা এবং গলায় রশি পেচানো । এ অবস্থা দেখে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শবর্তী জাহানারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, বাসার আলমিরা শোকেস ভেঙে তসনস করে নগদ এক লাখ টাকা ৬ -৭ ভরি স্বর্নালংকার ও মূল্যবান
মালামাল নিয়ে গেছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে  এসেছি।  তদন্তকাজ চালাচ্ছি। উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে তদন্ত কর্যক্রম শুরু করেছে। আমাদের উর্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন তদন্তের কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com