মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.৪১ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত, হৃদয় ও ইয়াসিন।

আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক তিন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক থানায় হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতংক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কচুক্ষেতে একটি পোষাক কারখানায় কাজ না করলে বেতন নয় নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠা পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ শ্রমিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ঢাকার কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মুস্তফা।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ শ্রমিককে আসামি করা মামলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com