মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪৭ জেলে আটক

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

চাঁদপুর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘন্টায় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি অভিযানে ৪৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জেলেকে ১ মাস করে কারাদন্ড, ২৪ জেলেকে বিভিন্ন অংকে জমিরানা ও ১১ অপ্রাপ্ত বয়স্ক শিশু জেলেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, শনিবার সকাল ৮ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স পৃথক ৩টি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

এসব অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, কোষ্টগার্ড, নৌ পুলিশসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

তিনটি ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান ও হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

এক মাস করে কারাদন্ড প্রাপ্ত ১২ জেলে হলো- মো. মমিন আলী (৪৫), আল-আমিন সৈয়াল (৩২), শাহজালাল মাল (৬৩), হাসান খান (১৮), রাকিব হোসেন (১৮), মানিক (২২), রাজিব মাল (২৫), হৃদয় মজুমদার (১৯), রাকিব খান (২০), নয়ন (১৮), আরিফ শেখ (২৩), আল-আমিন (৩৫)।

বিভিন্ন অংকে জরিমানা প্রাপ্ত ২৪ জেলে হলেন-শাহাবুদ্দিন (২৮), শিপন (২৮), আনসার খান (২৬), গিয়াস পাটওয়ারী (২৫), রিপন খান (২৪), হাসান গাজী (২০), আল-আমিন (২২), সরাফত গাজী (৩০), মাইনুদ্দিন ঢালী (৩০), শাহাদাত কাজী (৩০), আলমগীর গাজী (৪৫), জয়নাল বেপারী (৬৪), হৃদয় দেওয়ান (২০), ফরহাদ পাটওয়ারী (১৮), ফারুক মোল্লা (২৩), গোলাম রুসুল (৬৩), ওসমান গণি (৬০), রুবেল ঢালী (২২), ইব্রাহীম বেপারী (৬৮), সোলেমান বেপারী (৫৫), মিজানুর রহমান বেপারী (৬০), মো. কালু (৩০), পারভেজ (২২), মরণ বেপারী (৫২)।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া ১১ শিশু জেলেরা হলেন-রাকিব সামি (১৪), নয়ন সরদার (১৪), আবুল হোসেন (১৫), ইব্রাহীম (১৪), হৃদয় গাজী (১৪), বাবুল (১৫), ইউনুছ আলী (১১), সাইদুল (১২), ওসমান মোল্লা (১৩), রাজিব (১১) ও মোবারক (১৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com