বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোরআন বুঝে কোরআন মেনে জীবন পরিচালনার কারনেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ মানুষের মনে জায়গা দিয়েছেন ——সাঈদীর পুত্র শামীম সাঈদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪.১৮ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : মাওলানার দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআন কে বুকে ধারণ করেছিলেন কোরআন মেনে জীবন পরিচালনা করেছিলে। কোরআনকে বুঝে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছিলেন। যেহেতু তিনি কোরআরকে মেনেছেন কোরআনকে বুঝেছেন সেহেতু আল্লাহ তার সন্মান পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন। তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে দির্ঘ ১৩ টি বছর বিনা অপরাধে কারাগারে থাকার পরে হাসিমুখে বিদায় হয়েছেন। পিরোজপুরের মানুষ গোটা বাংলাদেশের মানুষ কখনো আল্লামা সাঈদীকে ভুলে যায়নি কারন তিনি কোরআনের পাখি ছিলেন কোরআন মেনে জীবন পরিচালনা করতেন। তাইতো আল্লাহ মৃত্যুর পরেও তার প্রতি মানুষের ভালবাসা, সন্মান, শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছেন। এই ভালবাসার পিছনে একটাই কান সে হলো কোরআন।

শামীম সাঈদী অভিভাবকের উদ্দিশ্য করে বলেন আপনারাও একই ভাবে সন্মানিত হতে পারেনযদি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষত করেন। দিন ও ইসলামী মাদ্রাসায় সন্তানকে কোরআনের পাখি বানান। তিনি আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন, তানযীমুল উলুম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকউল্লাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা এর বরিশাল শাখার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খান।

এসময় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা পিরোজপুর জেলা শাখায় ১৪৩ জন ছাত্র ও ১০০ ছাত্রী হিফজ ও জেনারেল বিভাগে পড়াশুনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com