বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাসা-বাড়িতে নতুন গ্যাসের সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯.০৮ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাসা-বাড়িতে এই মুহূর্তে নতুন গ্যাস সংযোগ দেয়া সম্ভব নয়। বড় মজুত আবিষ্কার হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া। শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী বেগমগঞ্জ-৪ গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাসা-বাড়িতে গ্যাসের চাহিদা অনেক। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এসব বিষয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এর মূল্য সরকার নয়, নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তারা গ্রাহক, আমদানিকারকদের সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করে। বিশ্ববাজারে দাম কমলে সিলিন্ডার গ্যাসের দাম কমবে।

তিনি বলেন, দেশে লুটপাট হয়েছে এটা আপনারা সবাই জানেন। অন্তর্বর্তী সরকারে থেকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে আমাদের সচিবরা দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুকসহ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশসন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com