মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধানমন্ডির ৪ নাম্বার রোডে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৮ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ধানমন্ডির মডেল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- রায়হানুল ইসলাম খাঁন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ধানমন্ডির ৪ নাম্বার রোডের ১৮ নাম্বার বাসার সামনে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিমের এসআই মোঃ আব্দুল মান্নাফ সঙ্গীয় ফোর্সসহ  রাত পৌনে নয়টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানুল ইসলামকে গ্রেফতার করেন। এ সময় তার পিঠে ঝুঁলানো কালো রঙের একটি ব্যাগের ভিতর থেকে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ভাসমান অবস্থায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব ইয়াবা বিক্রি করে থাকে।

ধানমন্ডি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com