মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত আরও একজন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৩৪ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যাকান্ডে জড়িত মো. নাসির (৩৪) নামে আরও একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হয়েছিলেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত মো. নাসিরকে (৩৪) শুক্রবার গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট তানজিম হত্যাকান্ডে জড়িত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে পাঁচটি দেশীয় বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি, হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ডাকাত দলে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত নাসিরকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com